শিরোনাম ::
শিরোনাম ::

কাঁচা পাট রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বেতন পরিশোধের দাবিতে খুলনায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকালে খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

খুলনার দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে শ্রমিকরা প্রথমে রেলিগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় কিছু শ্রমিক ভবনের বাইরে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং জানালার কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাট খাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। তাদের দাবি, গত নয় মাস ধরে অনেক শ্রমিক কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন এবং নিয়মিত বেতনও পাচ্ছেন না।

এ বিষয়ে শ্রমিক নেতারা Bnc News-কে জানান, দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। একই সঙ্গে বকেয়া বেতন পরিশোধ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

অন্যদিকে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের কারণে কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে, যার ফলে পুরো পাটশিল্পই সংকটে পড়েছে। সংগঠনটির নেতারা বলেন, দ্রুত সিদ্ধান্ত না এলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে এবং ঐতিহ্যবাহী এই শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

পাটশিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, চলমান অচলাবস্থা দ্রুত সমাধান না হলে খুলনাসহ দেশের পাটভিত্তিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন